মেহজাবীনের ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ , ১০:১৫ এএম


মেহজাবীনের ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে আজ
মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের। এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীসহ সারাদেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’। যেখানে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। 

জানা গেছে, ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি; ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমায় দেখা যাবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে।

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission