ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৭:২৯ পিএম


ইলিয়ানা ডি ক্রুজ
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। সন্তানের জন্মের এক সপ্তাহ পার হতেই ছেলের মুখ প্রকাশ করলেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এবারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা। সদ্যোজাতের নাম রেখেছেন কিয়েনু রেফ ডোনাল।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) ইনস্টাগ্রামে ছেলের প্রথম ছবি শেয়ার করে তিনি লিখেছেন, পরিচয় করিয়ে দিচ্ছি কিয়েনু রেফ ডোনালের সঙ্গে।ছবিতে দেখা যায়, তোয়ালে জড়ানো একরত্তি কিয়েনু ঘুমিয়ে আছে। ছোট্ট টুপি মাথায় দিয়ে পাশ ফিরে শুয়ে আছে সে।

ইলিয়ানার এই পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ইলিয়ানা ও তার পরিবার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০২৩ সালের মে মাসে অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেন মাইকেল ডোলানকে। সে বছরের আগস্টে তাদের প্রথম সন্তান কোয়া ফোনিক্স ডোলানের জন্ম হয়। এখন দুই পুত্র সন্তানের মা ইলিয়ানা, পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন বেশ আনন্দে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission