ভাগ্যশ্রীর সঙ্গে শাকিল খানের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৮:৪০ পিএম


ভাগ্যশ্রী ও শাকিল খান
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী ও ঢালিউড তারকা শাকিল খানের একটি পুরনো ছবি। নস্টালজিয়ায় ভাসাচ্ছে দুই বাংলার সিনেমাপ্রেমীদের। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শত্রু ধ্বংস’ সিনেমার শুটিং চলাকালে ছবিটি তোলা হয়েছিল।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যায়, একটি ফাঁকা মাঠে দুটি প্লাস্টিক চেয়ারে পাশাপাশি বসে আছেন ভাগ্যশ্রী ও শাকিল খান। ভাগ্যশ্রীর পরনে আকাশি-নীল বাটিক ছাপার সালোয়ার-কামিজ আর শাকিল খান পরেছেন মেরুন টি-শার্ট, কালো স্লিভলেস কোট ও অ্যাশ রঙের জিন্স। 

‘শত্রু ধ্বংস’ সিনেমাটি পরিচালনা করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। এতে আরও অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, নূতন, আহমেদ শরীফ, দিলদারসহ অনেক জনপ্রিয় শিল্পী। এটি ছিল ভাগ্যশ্রীর একমাত্র ঢালিউড সিনেমা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছবিটি ভাইরাল হওয়া নিয়ে নস্টালজিয়াতে ভাসছেন অনেকে। অনেকে কমেন্টে লিখেছেন, এটা সিনেমার স্বর্ণযুগের এক টুকরো স্মৃতি।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission