দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে হিরো আলম, যা বললেন রিয়া মনি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ০১:২৭ পিএম


দুর্বৃত্তদের হামলায় শিকার হয়ে হাসপাতালে হিরো আলম, মুখ খুললেন রিয়া মনি
ছবি: কোলাজ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।  

বিজ্ঞাপন

জানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সোমবার ঘটনাটি নিশ্চিত করেছেন আলমের স্ত্রী রিয়া মনি।

আরও পড়ুন

রিয়া মনি বলেন, হিরো আলম গতকাল রাতে হাঁটতে গিয়েছিল আফতাব নগরে। হাঁটতে হাঁটতে সে লোহার ব্রিজের দিকে যায়। পরে এম ব্লকে তাকে ধরে নিয়ে ইচ্ছেমতো মারা হয়। তার দুই হাতে কোপানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বুকের মধ্যে আঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।

এদিকে, বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনও সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission