বক্স অফিসে ঝড় তুলেছে পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১০:৫৮ এএম


বক্স অফিসে ঝড় তুলেছে পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’
ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণ আবারও প্রমাণ করলেন- তিনি এখনো ‘পাওয়ার স্টার’। গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘দে কল হিম ওজি’ ইতোমধ্যেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও আয়-উপার্জনের হিসাবে স্পষ্ট, পবনের এ সিনেমা তার আগের ব্যর্থতা পুষিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সালে মুক্তি পাওয়া পবন কল্যাণ অভিনীত ‘ব্রো’ এবং ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘হরি হারা বীরা মালু’ দর্শকদের হতাশ করেছিল। বিশেষ করে ‘হরি হারা বীরা মালু’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে সেই হতাশার ছায়া কাটিয়ে দিয়েছে সুজিত পরিচালিত ‘দে কল হিম ওজি’। মুক্তির প্রথম দিনে ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে দাপট দেখিয়েছেন পবন কল্যাণ। পবনের এ ঘুরে দাঁড়ানোতে খুশি তার অনুরাগীরা। 

আরও পড়ুন

ভারতের বিনোদন জগতের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’ গত ৮ দিনের ‘দে কল হিম ওজি’ সিনেমাটির আয়ের হিসাব প্রকাশ করছে। এতে দেখা যাচ্ছে সিনেমাটি ভারতে ১৬৭.৮৫ কোটি ‍রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৩০ কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

সিনেমাটি মুক্তির দিনে আয় করে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনের আয় ১৮ কোটি ৭৫ লাখ রুপি। তবে সপ্তাহ শেষের দিকে আয় কিছুটা কমে আসে। ষষ্ঠ দিনে ৫ কোটি ৮৮ লাখ রুপি। সপ্তম দিনে ৬ কোটি ৭৫ লাখ রুপি, অষ্টম দিনে ৬ কোটি ২১ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও ‘দে কল হিম ওজি’ সিনেমার প্রচারে অংশ নেন পবন কল্যাণ।

বিজ্ঞাপন

ওজাস গাম্ভীরা নামে নিষ্ঠুর এক ডনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘দে কল হিম ওজি’ সিনেমার কাহিনি। ওজাস গাম্ভীরাকে সবাই ‘ওজি’ নামেই চেনেন। দশ বছর নিখোঁজ থাকার পর মুম্বাইয়ে ফিরে আসে সে। অমি ভাউকে হত্যার উদ্দেশ্যে তার ফিরে আসা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। আর ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

আরটিভি/কেআই/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission