ইয়াশ রাজ স্টুডিও পরিদর্শনে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ১০:১৪ পিএম


ইয়াশ রাজ স্টুডিও পরিদর্শনে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার উদ্বোধন করবেন বহুল প্রতীক্ষিত দুটি অবকাঠামো প্রকল্প- নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং মুম্বাই মেট্রোর তৃতীয় পর্যায়ের (আন্ডারগ্রাউন্ড মেট্রো ৩) কাজ। এই দিনেই বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অনুষ্ঠিত হতে যাওয়া 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫'-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি এবং তার সঙ্গে থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

বিজ্ঞাপন

তবে এতেই শেষ নয়। সূত্র বলছে, কিয়ার স্টারমার যাবেন মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় সিনেমা স্টুডিও, ইয়াশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিওতেও। এই তথ্য আজ মঙ্গলবার 'ফিক্কি ফ্রেমস ২০২৫'-এর রজতজয়ন্তী অনুষ্ঠানে ঘোষণা করেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু। 

তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ প্রযোজনা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আগামীকাল মুম্বাইয়ে আসছেন। তিনি ইয়াশ রাজ স্টুডিও পরিদর্শনে যাবেন। 

বিজ্ঞাপন

যদিও এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, স্টারমার বলিউডের রাজধানীতে এসেছেন, তাই একটি হিন্দি সিনেমার স্টুডিও পরিদর্শনের আগ্রহ দেখান। কর্তৃপক্ষ ওয়াইআরএফ স্টুডিওর পরামর্শ দেয়, কারণ এটি ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ স্টুডিও।

সঞ্জয় জাজু আরও বলেন, আমাদের ১৭টিরও বেশি দেশের সঙ্গে কো-প্রোডাকশন চুক্তি রয়েছে। বিভিন্ন ইনসেনটিভও দেওয়া হচ্ছে। নির্মাতাদের উচিত এই সুযোগগুলি কাজে লাগিয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওয়াইআরএফ স্টুডিওর প্রতি বিশ্বনেতাদের আগ্রহ নতুন নয়। ঠিক এক বছর আগে, অক্টোবর ২০২৪-এ স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ ওয়াইআরএফ-এর সিইও অক্ষয় বিদানীর সঙ্গে দেখা করেন এবং স্টুডিওর ৫০ বছরের ঐতিহ্য ও আগামী পাঁচ বছরের ভারতীয় চলচ্চিত্রশিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এর আগেও, ডিসেম্বর ২০১০-এ রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইয়াশ রাজ স্টুডিও সফর করেন এবং ইয়াশ চোপড়া, রাকেশ রোশন, রামেশ সিপ্পি, মুকেশ ভাটসহ একাধিক চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করেন। সেই সফরে তিনি শাহরুখ খান ও কারিনা কাপুর অভিনীত ‘রা.ওয়ান’-এর শ্যুটিং সেটে উপস্থিত ছিলেন, যেখানে ‘ছাম্মাক ছাল্লো’ গানটির দৃশ্যের শুটিং চলছিল।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission