গরিব বাবা-মায়ের পরিচয় দিতে চান না রিপন, অস্বীকার স্ত্রী-সন্তানকেও

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০৬:০০ পিএম


গরিব বাবা-মায়ের পরিচয় দিতে চান না রিপন, অস্বীকার স্ত্রী-সন্তানকেও
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি ‘রিপন ভিডিও’ নামেই বেশি পরিচিত, এখন দেশের অন্যতম আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কন্টেন্টগুলো ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। তবে হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তার ভিড়ে পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, রিপন মিয়া এখন নিজের গরিব মা-বাবার পরিচয় দিতেও লজ্জা পান। তার মা অভিযোগ করে বলেন, খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।

রিপনের মায়ের দাবি, জনপ্রিয়তা পাওয়ার পর পুরনো ভাঙা ঘর ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে পাকা বাড়িতে উঠেছেন রিপন। তবে বাবা-মাকে সেই ঘরে জায়গা দেননি, এমনকি নিয়মিত ভরণপোষণও দেন না।

অবাক করা ব্যাপার হলো, রিপনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও, তিনি গণমাধ্যমে স্ত্রী-সন্তানের অস্তিত্ব অস্বীকার করেছেন। তার ভাষ্য, যাকে আমার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে আমার বড় ভাইয়ের স্ত্রী।

আরও পড়ুন

তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন অভিযোগ করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, খ্যাতি ও পরিচিতি পাওয়ার পর পরিবারকে অস্বীকার করা অনৈতিক এবং অমানবিক।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission