বিয়ে করেছেন জেমস, জানা গেল পাত্রীর পরিচয়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০৫:১৯ পিএম


বিয়ে করেছেন জেমস, জানা গেল পাত্রীর পরিচয়
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত রকস্টার নগরবাউল জেমস নতুন জীবনের সূচনা করেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে তিনি বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। নামিয়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে, যেখানে তাদের সম্পর্কের শুরু হয়। তবে জেমসের ব্যাপারে নামিয়া জানতেন না তেমন কিছু! পরিচয়ের পর থেকে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে রূপ নেয় প্রেমে এবং বিয়েতে।

বিজ্ঞাপন

জেমস-নামিয়া দম্পতির বিয়ের পর, নামিয়া তার নামের সঙ্গে ‘আনাম’ নামটি যোগ করেছেন। এখন তারা একসঙ্গে নতুন পরিবার শুরু করেছেন। চলতি বছরের জুনে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। শিশুটির নাম রাখা হয়েছে ‘জিবরান আনাম’।

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে জেমস জানান, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ অনুভূতি আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না, তবে এতটুকু বলব, সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।

আরও পড়ুন

জেমসের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি এরপর আবার বিয়ে করেন।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission