বিয়ের আগে ছিল স্বাভাবিক জীবন, লাইভে সালমানের ভাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৩:১৭ পিএম


বিয়ের আগে ছিল স্বাভাবিক জীবন, লাইভে সালমানের ভাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে নিয়ে এবার মুখ খুললেন তার ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে শাহরান জানান, সাধারণত তিনি লাইভে আসেন না, তবে বিশেষ কারণে আজ এই লাইভ করেছেন।

বিজ্ঞাপন

লাইভে শাহরান বলেন, সালমান শাহ প্রচণ্ডভাবে সামিরাকে ভালোবাসতেন। সামিরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অঝোরে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি যেকারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, তাকে বিয়ে করেছিলেন, আপনার বাবা-মা কে ছেড়ে এসেছিলেন, তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন। আমাদের পরিবার আপনাদের ফেলে দিতে পারেনি।

শাহরান আরও বলেন, সালমান শাহের আত্মহত্যার প্রবণতা ছিল-এই যুক্তি একবার ভেবে দেখুন। আপনার সঙ্গে পরিচয়ের আগে পর্যন্ত সালমান শাহের জীবন স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন

সামিরাকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, আমি সালমানের ভাই হিসেবে আপনার সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছি। কিন্তু আপনি আমার ফোন ধরেননি। আমি আপনাকে ছোট করবো না, তবে একবার চিন্তা করে দেখুন, কেন বগুড়া থেকে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই সবকিছু আমার সঙ্গে শেয়ার করতো।

ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান। লাইভে তিনি জানান, অভিনয় গুণ না থাকায় সালমান শাহর বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক। আর এ ফারুকই সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। এরপর হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনকেই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে বলেন নায়কের ভাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission