
নেটফ্লিক্স অবশেষে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলারে দেখা যাচ্ছে, উইল বাইয়ার্স এবার ভেকনার (জেমি ক্যাম্পবেল বাওয়ার) এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে- তাও নিজের ইচ্ছায় নয়, বরং নিয়ন্ত্রণ ও প্রতারণার ফাঁদে পড়ে।
ট্রেলারের শেষ অংশে ভেকনা এক সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে আছে, চারপাশে মৃত সৈন্যদের দেহ ছড়িয়ে রয়েছে। আকাশে ভেসে থাকা উইলকে দেখে ভেকনা বলে, উইলিয়াম, তুমি আমাকে শেষবারের মতো সাহায্য করবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, উইল আবারও ‘আপসাইড ডাউন’-এর অন্ধকার শক্তির প্রভাবের নিচে চলে যেতে পারে।
:max_bytes(150000):strip_icc()/Stranger-Things-5-103025-175bc8a4704443869d8e15c8679d5f73.jpg)
অন্যদিকে, ইলেভেনের (মিলি ববি ব্রাউন) শক্তি এবার আরও বিস্তৃত। তাকে দেখা যায় উঁচু প্রাচীর পেরিয়ে সহজে লাফ দেয়া এবং আকাশে শক্তির বিশাল বিস্ফোরণ ঘটাতে। তবে এই শক্তির বিনিময়ে তাকে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
ট্রেলারে দেখা যায় হকিন্স শহরে আপসাইড ডাউনের ধ্বংসাত্মক হামলা, সামরিক বাহিনী শহর খালি করছে, আর ডেমোগরগনরা ভিতরে ঢুকে পড়েছে। ডাস্টিন, মাইক ও ন্যান্সি মিলে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। লুকাস অচেতন ম্যাক্সকে বাঁচানোর চেষ্টা করছে। হাসপাতালের এক দৃশ্যে দেখা যায় চরিত্ররা কাঁদছে, সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যু ঘটেছে।
ট্রেলারের আবেগঘন মুহূর্তগুলোতে কুইন-এর বিখ্যাত গান ‘হু অয়ান্টস টু লাইভ ফরএভার’ও বাজানো হয়েছে, যা দৃশ্যটিকে আরও নাটকীয় করে তুলেছে।
মুক্তির তারিখ:
ভলিউম ১: ২৬ নভেম্বর ২০২৫
ভলিউম ২: ২৫ ডিসেম্বর ২০২৫
ফাইনাল পর্ব: ৩১ ডিসেম্বর ২০২৫
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (ইউএস)
আরটিভি/কেআই




