অন্তরঙ্গ দৃশ্য ‘স্কিপ’ করা যাবে নেটফ্লিক্সে, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০১:৫১ পিএম


অন্তরঙ্গ দৃশ্য ‘স্কিপ’ করা যাবে নেটফ্লিক্সে, যা জানা গেল
ছবি: সংগৃহীত

নেটফ্লিক্স, বিশ্বের অন্যতম বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম। বর্তমানে ৩০০ মিলিয়নেরও বেশি পেইড সাবস্ক্রাইবার নিয়ে কাজ করছে। বিদেশের পাশাপাশি, ভারতেও এটি ব্যাপক জনপ্রিয় এবং সম্প্রতি এটি আরও বেশি আঞ্চলিক কন্টেন্টের মাধ্যমে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। খবর ওয়ানটুথ্রি তেলেগুর।

বিজ্ঞাপন

তবে, গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, নেটফ্লিক্স একটি নতুন ফিচার চালু করেছে যার মাধ্যমে দর্শকরা ‘স্কিপ অ্যাডাল্ট সিন’ বাটন ব্যবহার করে সিনেমা বা শোয়ের অন্তরঙ্গ দৃশ্য এড়িয়ে যেতে পারবেন। একাধিক এক্স (পূর্বে টুইটার) এবং ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়েছে যে, নেটফ্লিক্সে এই নতুন অপশন যুক্ত করা হয়েছে, যা পারিবারিক পরিবেশে সিনেমা দেখার সময় অস্বস্তি এড়াতে সাহায্য করবে।

কিন্তু, নেটফ্লিক্সের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এমন কোনো ফিচার তারা চালু করেনি। যেসব স্ক্রীনশট এবং ছবির মাধ্যমে এই ‘স্কিপ অ্যাডাল্ট সিন’ বাটনের দাবী করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং এডিট করা হয়েছে। এসব মূলত মিমস এবং মিথ্যা ছবি যা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারী ইতোমধ্যেই নেটফ্লিক্স থেকে এমন একটি ফিচারের জন্য অনুরোধ করেছেন, যাতে পরিবারের সঙ্গে সিনেমা দেখার সময় অন্তরঙ্গ দৃশ্যগুলো স্কিপ করা যেতে পারে। তবে, নেটফ্লিক্স এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এ ধরনের কোনো ফিচার তারা বর্তমান পর্যায়ে চালু করবে কিনা, তা নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তও নেওয়া হয়নি। সুতরাং, যতদিন না আনুষ্ঠানিকভাবে এমন কোনো ফিচার চালু হয়, ততদিনের জন্য এই খবর শুধুই গুজব হিসেবে রয়ে যাচ্ছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission