বিতর্কিত সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন সিডনি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০৫:১৮ পিএম


বিতর্কিত সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন সিডনি
সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

আমেরিকান অভিনেত্রী সিডনি সুইনি সম্প্রতি তার বিতর্কিত আমেরিকান ঈগল বিজ্ঞাপন নিয়ে মুখ খুলেছেন। যে বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পরই তীব্র সমালোচনার ঝড় ওঠে, সে বিষয়টি নিয়ে এবার দীর্ঘ নীরবতার পর নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ‘ইউফোরিয়া’ খ্যাত এই তারকা। খবর গালফ নিউজের

বিজ্ঞাপন

জুলাই মাসে ‘সিডনি সুইনি হ্যাজ গ্রেট জিনস’ স্লোগানে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিজ্ঞাপনটির ভাষাগত প্রচ্ছন্নতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়, বিশেষ করে ‘জিনস’ শব্দটি ‘জিন’ এর সাথে মিলানোয় অনেকে এটিকে ‘আ্যারিয়ান সাপোর্ট’ বা জাতিবাদী প্রচারণার সাথে সম্পর্কিত বলে মনে করেন।

এমন পরিস্থিতিতে সিডনি সুইনি পুরো বিষয়টিতে চুপ থাকলেও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু আলোচনা সৃষ্টি হয়, যখন তিনি নিজেকে রিপাবলিকান হিসেবে ঘোষণা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে এবং তার বিজ্ঞাপনকে সমর্থন জানান।

বিজ্ঞাপন

তবে, সম্প্রতি জিকিউ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বিজ্ঞাপন নিয়ে তার মন্তব্য পরিষ্কার করেন। তিনি বলেন, আমি জানি আমি কে। আমি জানি আমার মূল্যবোধ কী। আমি জানি আমি একজন ভালো মানুষ... তাই আমি অন্যদের দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করি না।

আরও পড়ুন

তিনি আরও যোগ করেন, এটা ছিল একটি জিনসের বিজ্ঞাপন। প্রতিক্রিয়া সত্যিই আমাকে অবাক করেছে, কিন্তু আমি তো শুধু জিনসই পরি। প্রতিদিন জিনস আর টি-শার্ট পরি। বিজ্ঞাপনটি শুধুমাত্র ভালো জিনসের জন্য ছিল, আমি এতে কোনো সমস্যাই দেখিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission