লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন, অতঃপর...

আরটিভি নিউজ  

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৫ পিএম


লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন, অতঃপর...
ফাইল ছবি

লিংকডইন, চাকরি খোঁজার জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মে গার্লফ্রেন্ড বা নারীবন্ধুর খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন ভারতের এক ব্যক্তি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

ভারতের গুরগাঁও (গুরুগ্রাম) ভিত্তিক এই ফুল-টাইম, হাইব্রিড ‘চাকরির’ বিজ্ঞাপনটি দিয়েছেন দিনেশ নামের এক ব্যক্তি, যিনি আগে টেক মাহিন্দ্রায় সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন। চাকরির বিবরণে তিনি উল্লেখ করেছেন, এই ‘গার্লফ্রেন্ড’ পদের মূল দায়িত্ব হবে মানসিক সংযোগ গড়ে তোলা, অর্থবহ কথোপকথনে অংশ নেওয়া, সঙ্গ দেওয়া, পারস্পরিক সমর্থন এবং একসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ড ও শখে অংশগ্রহণ করা।

বিজ্ঞাপনে দিনেশ লেখেন, এটি গুরগাঁও ভিত্তিক একটি ফুল-টাইম হাইব্রিড গার্লফ্রেন্ড রোল, যেখানে কিছু ক্ষেত্রে রিমোট ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকবে। সক্রিয় যোগাযোগ, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া এই সম্পর্কের ভিত্তি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই ‘রোল’-এর মধ্যে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া, ইতিবাচক ও সহায়ক সম্পর্কের পরিবেশ তৈরি করাও অন্তর্ভুক্ত।

যোগ্যতা হিসেবে তিনি চেয়েছেন—উচ্চ মাত্রার ইমোশনাল ইন্টেলিজেন্স, ভালোভাবে শোনার ক্ষমতা, সহানুভূতি ও আন্তঃব্যক্তিক দক্ষতা। পাশাপাশি প্রার্থীর মধ্যে রসবোধ, সদয় মনোভাব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি বলেও উল্লেখ করেন দিনেশ।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত ও যৌথ লক্ষ্যগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করার সক্ষমতা থাকতে হবে। শখ, কার্যক্রমে আগ্রহ বা একসঙ্গে নতুন অভিজ্ঞতা গড়ে তোলার মানসিকতারও প্রয়োজন রয়েছে। পাশাপাশি সম্পর্কের ভেতরে পারস্পরিক সমর্থন ও বিকাশে আগ্রহী হতে হবে।

লিংকডইনে দেওয়া এই চাকরি খোঁজার মতো করে গার্লফ্রেন্ড খোঁজার পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে রসিকতার বন্যা বইয়ে দেন নেটিজেনরা। অনেকেই এই অদ্ভুত চাকরির বিজ্ঞাপন নিয়ে ঠাট্টা–মশকরা করেন, আবার কেউ কেউ সরাসরি পারিশ্রমিক বা বেতন প্যাকেজ সম্পর্কে জানতে চান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একজন মন্তব্য করেন, তাহলে বুঝলাম, আমার এক্স আমার সঙ্গে ছয় মাস ইন্টার্নশিপ করেছিল, পরে অন্য জায়গায় ফুল-টাইম গার্লফ্রেন্ডের চাকরি পেয়ে চলে গেছে!

আরেকজন মন্তব্য করেন, আপনি যদি আসলেই ভারতীয় হন, তাহলে যেকোনো অ্যাপই ডেটিং অ্যাপ বানিয়ে ফেলবেন।

তৃতীয় একজন লিখেছেন, পদের বিবরণ দেখে বেশ চমকপ্রদই লাগছে, কিন্তু স্যালারি কত?

এক ব্যবহারকারী জানতে চাইলে দিনেশ জবাবে বলেন, না, আমি কোনও পরীক্ষা-নিরীক্ষা করছি না। সত্যিই এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। প্রোফাইলটি ভালোভাবে বুঝতে জব ডেসক্রিপশন পড়ার অনুরোধ রইল। আগ্রহী ও যোগ্য কাউকে রেফারও করতে পারেন।

শেষ আপডেট অনুযায়ী দীনেশ জানিয়েছেন, এই ‘চাকরির’ জন্য এরইমধ্যে ২৬ জন আবেদন করেছেন। এখন নতুন কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না বলেও জানান তিনি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission