
পাকিস্তানের পরিচিত অভিনেত্রী রোমাইসা খান সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে মজার এক স্মৃতির কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, একবার তার সাবেক একজন ছাত্র বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা তাকে সম্পূর্ণভাবে অবাক করে দিয়েছিল। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
রোমাইসা খান জানান, অভিনয়ে ক্যারিয়ার শুরু করার আগে তিনি নতুন একটি আইফোন কেনার জন্য টাকা সঞ্চয় করছিলেন। সেই সময় তিনি টিউশনি পড়াতেন, আর বয়স তখন মাত্র ১৭ বছর। তিনি মূলত অষ্টম শ্রেণির ছাত্রদের পড়াতেন।
তিনি বলেন, সেখানেই এক ছাত্র সম্প্রতি আমাকে মেসেজ পাঠিয়েছে। সে আমাকে বিয়ে করতে আগ্রহী এবং এমনকি আমার মায়ের কাছে প্রস্তাব পাঠাতে চেয়েছিল। আমি তখন শুধু হেসে ফেলেছি। এই মেসেজটি পেয়ে আমি বুঝতে পারি, ছাত্রদের থেকে আমি খুব বেশি বড় নই। প্রস্তাবটিকে আমি শুধুই মজার ছলে নিয়েছি।
রোমাইসা খান বর্তমানে নাটক ও সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে সক্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে, আর টিকটকে তা ৮৬ লাখেরও বেশি। অভিনয়ে তার জনপ্রিয়তা ‘মাস্টার্স’, ‘আসাইব’ এবং ‘জন’ সহ একাধিক নাটক ও সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
আরটিভি/কেআই




