বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার- আগামীর কণ্ঠস্বর’, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। বিচারকের আসনে রয়েছেন কিংবদন্তি পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং সমসাময়িক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।
আরটিভি ইতিপূর্বে ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’, ‘বাংলার গায়েন ইউএসএ’, ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ এবং ‘ইয়াং স্টার ইউএসএ’-এর মতো সফল সংগীতভিত্তিক রিয়েলিটি শো আয়োজনের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো নতুন প্রতিযোগিতা ‘লিটল স্টার–আগামীর কণ্ঠস্বর’।
অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন পাওয়া যায়। বিচারকদের প্রাথমিক বাছাইয়ে ৫ হাজার জনকে বাছাই করা হয়, যেখান থেকে পরবর্তীতে ১৫০ জন প্রতিযোগী স্থান পান স্টুডিও রাউন্ডে।
আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয়েছে এই স্টুডিও রাউন্ড, যেখানে পরবর্তীতে অনুষ্ঠিত হবে ফোক রাউন্ড, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড এবং ব্যান্ড রাউন্ড।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরজু আহমেদ। উপস্থাপনায় আছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আর সার্বিক ব্যবস্থাপনায় আছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।
আজ ৮ নভেম্বর থেকে অনুষ্ঠানটি প্রতি শনিবার ও বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচার হবে আরটিভিতে। পাশাপাশি সরাসরি সম্প্রচার হবে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান শেষ হওয়ার পর এটি দেখা যাবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে।
আরটিভি/কেআই





