‘রাউডি রাঠোর’-এর সিক্যুয়ালে নেই অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৪:৪৭ পিএম


‘রাউডি রাঠোর’-এর সিক্যুয়ালে নেই অক্ষয় কুমার!
ছবি: সংগৃহীত

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ব্লকবাস্টার অ্যাকশন সিনেমা ‘রাউডি রাঠোর’। পুলিশ অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অক্ষয়ের আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ আজও দর্শকদের মুখে মুখে। কিন্তু এবার সেই ছবির সিক্যুয়ালকে ঘিরে নতুন খবর এসেছে, যা অক্ষয় ভক্তদের জন্য চমকের মত। 

বিজ্ঞাপন

জানা যাচ্ছে, সিক্যুয়ালে থাকছেন না অক্ষয় কুমার। বরং প্রযোজকরা নতুন মুখ নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন।

সূত্রের খবর, সিক্যুয়ালটির প্রযোজনায় থাকছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থা এবং চিত্রনাট্য তৈরিতে তিন বছর ধরে কাজ করছেন বানসালি ও সাবিনা খান। এছাড়া, ছবিটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান।

বিজ্ঞাপন

প্রথমে সিক্যুয়ালের জন্য মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রার নাম আলোচনায় আসলেও, এখন জানা যাচ্ছে তিনি ছবিতে থাকছেন না।

প্রথম ছবির মতোই অ্যাকশন এবং থ্রিলার উপাদান থাকলেও, নতুন মুখকে কেন্দ্র করে ‘রাউডি রাঠোর ২’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। সব ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে ছবির শুটিং।

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০০৬ সালের তামিল ছবি ‘বিক্রমারকুডু’-র রিমেকে ২০১২ সালে মুক্তি পায় ‘রাউডি রাঠোর’, যেখানে অক্ষয় কুমার অভিনয় করেছিলেন পুলিশ অফিসার হিসেবে এবং তার বিপরীতে ছিলেন সোনাক্ষী সিনহা। এবার সেই চরিত্র নতুনভাবে দর্শকদের সামনে আসবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission