দেশের মানুষের সাপোর্ট ও উৎসাহে আনন্দে অশ্রুসিক্ত মিথিলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৮:০৯ পিএম


দেশের মানুষের সাপোর্ট ও উৎসাহে আনন্দে অশ্রুসিক্ত মিথিলা
তানজিয়া জামান মিথিলা। ছবি: ফেসবুক

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডে অবস্থান করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর বিভিন্ন ইভেন্ট, যেখানে প্রতিটি অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন মিথিলা।

বিজ্ঞাপন

গত কয়েক দিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করে দেশের জন্য গর্বিত করে তুলেছেন তিনি। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বে মিথিলার পারফরম্যান্স অনেকেই ভারত ও বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে তাকে এগিয়ে রাখছেন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে মিথিলা জানান, দেশের মানুষের সাপোর্ট ও উৎসাহ তাকে আনন্দে অশ্রুসিক্ত করেছে। তিনি লেখেন, আমি রীতিমতো কাঁদছি। কী বলব বুঝতে পারছি না। আপনাদের মূল্যবান ৭৩ হাজার ভোটের মাধ্যমে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। আমি জানি না কিভাবে সবাইকে ধন্যবাদ জানাব।

বিজ্ঞাপন

image

মিথিলা তার পোস্টে সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়-স্বজন, মাগুরার সব মডেল সহকর্মী, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের শুভাকাঙ্ক্ষী, মিডিয়ার প্রতিবেদক ও সাংবাদিক, প্রভাবশালী ব্যক্তি, পরামর্শদাতা, শিক্ষক, সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমী ও অনুসারী এবং বিশেষ করে তার মা, বড় বোন ও বাংলাদেশ মিস ইউনিভার্স দলকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, আমি তোমাদের সবার সঙ্গেই থাকব। এবার আসুন বাংলাদেশে মুকুট আনার জন্য কাজ করি। বাংলাদেশ অপ্রতিরোধ্য!!! মিস ইউনিভার্স।

আরও পড়ুন

জানা গেছে, থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়ছেন মিথিলা।

চলতি মাসেই অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission