বিকিনি পরা নিয়ে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৮:০৮ এএম


বিকিনি পরা নিয়ে যা বললেন মিথিলা
তানজিয়া জামান মিথিলা। ছবি: ফেসবুক

থাইল্যান্ডে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। সেখানেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর সাথে লড়াইয়ে ‘পিপলস চয়েস’ ভোটে তিনি বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং। শেষ পর্যন্ত যদি তিনি তালিকার প্রথম স্থানে থাকতে পারেন, তবে সরাসরি জিতে নিতে পারবেন ‘মিস ইউনিভার্স’ খেতাব-যা হবে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য। 

এদিকে এই ভোটযুদ্ধ যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা।

ভিডিওতে মিথিলা বলেন, আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।

আরও পড়ুন

বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পড়তে হবে।

তার কথায়, এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো। এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission