ছাত্রীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৫:১৬ পিএম


ছাত্রীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে যা বললেন পরীমণি
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ক্লাসরুমের ভেতরের সিসিটিভি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ ও নিন্দা জানান জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। 

বিজ্ঞাপন

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরী অভিযুক্ত শিক্ষককে ‘বিকৃত মানসিকতার লোক’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘কত বড় বিকৃত মানসিকতার বড় লোক! এটা শিক্ষক হয় কীভাবে?’  

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছুটাছুটি করছেন। এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন। এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হয়। তখনও শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক। পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, বর্তমানে এমন নির্দয় শিক্ষক খুব বেশি দেখা যায় না। মেয়েরা এমনিতেই কোমলমতি, তাদের এমনভাবে আঘাত করা মেনে নেয়া যায় না। প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্য একজন লিখেছেন, ওনাকে (প্রধান শিক্ষক) বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission