টিকটকার সুজান খানের পার্টিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০২:২৪ এএম


টিকটকার সুজান খানের পার্টিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১
ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া একটি পার্টির আয়োজন করেছিলেন তারকা টিকটকার সুজান খান। আর সেই অবৈধ পার্টিতে অভিযান চালিয়ে ৫১ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোরের গুলবার্গ এলাকায় অবৈধভাবে হ্যালোইন পার্টির আয়োজন করেছিলেন টিকটকার সুজান খান। বিষয়টি সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ওই পার্টিতে থাকা সাউন্ড বক্সের উচ্চ শব্দ এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিতদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তান পুলিশের একজন কর্মকর্তা জানান, হ্যালোইন পার্টির নামের অনুষ্ঠানটি কোনো ধরনের অনুমতি ছাড়াই আয়োজন করা হয়েছিল। এ কারণে সেখানে একটি বেআইনি সমাবেশ পরিণত হয়েছিল। সুজান খান এখন অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং ঘটনার তদন্ত চলছে। 

বোল নিউজের প্রতিবেদনে বলা হয়, সুজান খানের পার্টিতে অভিযান এবং গ্রেপ্তারের বিষয়টি ইনফ্লুয়েন্সার কমিউনিটির সংস্কৃতির অন্ধকার দিকটি আলোকপাত করে যে, উচ্চ প্রোফাইলে এ ধরনের ঘটনাগুলো প্রায়ই নিয়ন্ত্রণহীনভাবে হওয়ায় জনশৃঙ্খলা ও নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission