সেই বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন রাশমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৮:১৭ পিএম


সেই বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন রাশমিকা
রাশমিকা মন্দানা। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। নানা সময়ে বিভিন্ন ইস্যু আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি পিরিয়ড নিয়ে মন্তব্য করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টকশো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন- পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে নারীরা মাসের এই দিনগুলোতে যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার বিতর্কের জন্ম দেয়। এ সমালোচনার মুখে পড়ে সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যম 'এক্স'-এ ওই টকশোর একটি ক্লিপ শেয়ার করে অভিনেত্রী তার মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন।

সেই পোস্টের জবাবে নিজের হতাশা প্রকাশ করে রাশমিকা মন্দানা লিখেছেন- এটি নিয়ে কেউ কথা বলবে না। টকশো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে রাশমিকা মন্দানার এক ভক্ত সেই শো থেকে একটি ক্লিপ এক্সে শেয়ার করে নিয়েছেন এবং অভিনেত্রী এর দ্বারা কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করার চেষ্টা করেছেন। সেই নেটিজেন লিখেছেন-আসলে কখনো কখনো আমরা শুধু চাই যে, আমাদের দুঃখ এবং আবেগ মানুষ বুঝুক। এটি কখনোই কোনো তুলনা বা পুরুষের দায়িত্বকে ছোট করে দেখার বিষয় ছিল না। কিন্তু কিছু মানুষ ভঙ্গুর অহংবোধ এটিকে সেভাবে মোচড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, রাশমিকা মান্দানা সেই পোস্টের জবাবে লিখেছেন- তার কথাগুলো প্রায়শই ভুল ব্যাখ্যা করা হয়েছে 'এবং এটি নিয়ে কেউ কথা বলবে না… শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল.. আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে..।

বিজ্ঞাপন

অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে অসংখ্য ভক্ত তাকে সমর্থন করেছেন। এবং তার সঙ্গে একমত হয়েছেন যে, বেশিরভাগই তার বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গেছেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission