কনসার্টের আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ১০:৪৭ পিএম


কনসার্টের আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে
ছবি: সংগৃহীত

দেশব্যাপী সংগীতপ্রেমীদের জন্য আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’। গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই আয়োজন করছে স্পিরিটস অব জুলাই। কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গতবারের চ্যারিটি কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল। এবারও আয়কৃত সম্পূর্ণ অর্থ সরাসরি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে প্রদান করা হবে। ফাউন্ডেশনটি শহীদ ও আহতদের স্থায়ী পুনর্বাসনের জন্য অর্থটি ব্যবহার করবে।

স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক ও সহ-প্রধান আয়োজক মো. জাফর আলী জানিয়েছেন, ‌আমাদের লক্ষ্য শুধু চ্যারিটি নয় বরং জুলাইয়ের চেতনা ও আদর্শকে নতুন করে উদযাপন করা। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম এই চেতনার সঙ্গে পরিচিত হোক এবং জাতীয় ঐতিহ্যের সঙ্গে নিজেদের সংযুক্তি অনুভব করুক।

বিজ্ঞাপন

কনসার্টে দেশীয় ও বিদেশি শিল্পীরা অংশ নেবেন। দেশীয় লোকসংগীত, কাওয়ালি ও জনপ্রিয় সংগীতের পাশাপাশি আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীর মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরা হবে। আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে।

আরও পড়ুন

জাফর আলী আরও জানান, বর্তমান সময়ে জুলাই আন্দোলনের মূল্যায়ন ও চেতনা কিছু মহল উপেক্ষা বা ব্যঙ্গ করে দেখাচ্ছে। এই অনুষ্ঠান সেই চেতনার পুনর্জীবন এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানোর একটি প্রয়াস।

বিজ্ঞাপন

স্পিরিটস অব জুলাইয়ের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে, দেশের সর্বস্তরের মানুষ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ও সহযোগিতার হাত বাড়িয়ে চ্যারিটি কনসার্টটি সফল করবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission