‘ড্যান্স ইউএসএ ড্যান্স’ চ্যাম্পিয়ন স্তুতি দাস

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:৩৬ পিএম


‘ড্যান্স ইউএসএ ড্যান্স’ চ্যাম্পিয়ন স্তুতি দাস

বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্যোগে উত্তর আমেরিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলা ভাষাভাষী নৃত্যপ্রেমীদের নিয়ে ড্যান্স রিয়েলিটি শো গোল্ডেন এজ প্রেজেন্টস ‘ড্যান্স ইউএসএ ড্যান্স’ সিজন–১। ‘নাচবে তুমি, দেখবে বিশ্ব’-এই স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে কঠোর বাছাই পর্ব অতিক্রম করে সেরা ২৫ জন উঠে আসেন মূল পর্বে। বিচারের প্রতিটি ধাপে প্রতিযোগীরা উপস্থাপন করেন নৃত্যের নান্দনিকতা, শৈলী, সৃজনশীলতা ও পারফরম্যান্সে বৈচিত্র্য। চূড়ান্ত পর্বে সবার সেরা হয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন স্তুতি দাস। ১ম রানার–আপ হন কৃষ্ণা প্রিয়া দেব, ২য় রানার–আপ মায়া অ্যাঞ্জেলিনা। এছাড়া চতুর্থ স্থান অর্জন করেন সুহাইলা উদ্দিন এবং পঞ্চম স্থান লাভ করেন ফাসির কবির।

image

আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। এটি সামাজিক বন্ধন দৃঢ় করে এবং বিভিন্ন সংস্কৃতিতে সামাজিক মিথস্ক্রিয়া ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। বাঙালী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আগামী বছর আবার এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আহ্বান রেখে যাচ্ছি।

image

আরও পড়ুন

এই আয়োজনের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ, নিউজ পেপার পার্টনার সাপ্তাহিক আজকাল এবং অনলাইন পার্টনার বায়ান্ন টিভিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরটিভির সিইও। এছাড়া বিভিন্নভাবে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission