রণবীরের সঙ্গে কোমর দোলালেন ট্রাম্প পুত্র ও তার প্রেমিকা, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৬:০০ পিএম


রণবীরের সঙ্গে কোমর দোলালেন ট্রাম্প-পুত্র ও তার প্রেমিকা, ঘটনা কী
ছবি: সংগৃহীত

রাজস্থানের উদয়পুরে বসেছে বিলাসবহুল চাঁদের হাট। আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামরাজু মান্তেনার কন্যা নেত্রা মান্তেনার বিয়ে উপলক্ষে উদয়পুরে জমায়েত হয়েছে বলিউড এবং হলিউডের বড় বড় তারকারা। 

বিজ্ঞাপন

বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এবং তার বান্ধবীকে রনবীর সিংয়ের সঙ্গে নাচতে। এছাড়া উৎসবের আড়ালে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও ব্যবসায়ীদের উপস্থিতি।

রামরাজু মান্তেনা আমেরিকার ওষুধ শিল্পের বিশিষ্ট নাম। তিনি ‘ইনজেনাস ফার্মাসিউটিক্যালস’-এর সিইও এবং তার সংস্থার গবেষণাকেন্দ্র রয়েছে আমেরিকা, সুইজারল্যান্ড ও ভারতে। রামরাজুর স্ত্রী পদ্মজা মান্তেনা এবং তাদের একমাত্র কন্যা নেত্রা এবার বিয়ে করছেন আমেরিকার প্রযুক্তিবিদ ভামসি গাদিরাজুর সঙ্গে।

বিজ্ঞাপন

ভামসি নিউ ইয়র্কের ‘সুপারঅর্ডার’ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা। তার সংস্থা নিউ ইয়র্কের বিভিন্ন রেস্তোরাঁর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উদ্ভাবন চালাচ্ছে। ২০২৪ সালে তিনি ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পেয়েছিলেন।

নেত্রা-ভামসির বিয়ে উদয়পুরের বিলাসবহুল প্রাসাদ লীলা প্যালেস, জেনানা মহল এবং পিচোলা হ্রদের দ্বীপ-প্রাসাদে হচ্ছে। ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে উৎসব। মূল বিয়ের অনুষ্ঠান হবে রোববার রাতে। ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছেছেন জেনিফার লোপেজ, যিনি বিয়েতে গান পরিবেশন করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুক্রবার রাতে উদয়পুরে আয়োজন করা হয় জমকালো সঙ্গীত অনুষ্ঠান। মঞ্চে প্রথমে পারফর্ম করেন রণবীর সিং। এছাড়াও গানের মঞ্চে কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ, জাহ্নবী কপূর, বরুণ ধাওয়ান এবং শহীদ কাপুর উপস্থিত ছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission