বিচ্ছেদ হলেই ঐশ্বরিয়ার সঙ্গে শুভ কাজ সেরে ফেলবেন পাকিস্তানি মুফতি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৮:৫৭ পিএম


অভিষেকের সঙ্গে বিচ্ছেদ হলেই ঐশ্বরিয়ার সঙ্গে শুভকাজ সেরে ফেলবেন পাকিস্তানি মুফতি
ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অভিনেত্রী হিসেবে তার অবস্থান শুধু ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও এক অনন্য। তবে এবার এই তারকার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানি মৌলভি মুফতি আবদুল কাভি, যা নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। খবর বলিউড লাইফের।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে এই মৌলভি জানান, অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়ার সঙ্গে শুভকাজ সেরে ফেলবেন তিনি। মুফতি আবদুল কাভি আরও দাবি করেন, তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত এবং তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তিনি নিজেই ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেবেন।

এ বিষয়ে মুফতি আবদুল কাভি পডকাস্টে বলেন, আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক, তবে যদি এমন কিছু ঘটে, তাহলে আমি নিশ্চিত ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন। এরপর পডকাস্টারের প্রশ্নের উত্তরে, কিভাবে আপনি একজন অমুসলিমকে বিয়ে করবেন? মুফতি জানান, তিনি ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে 'আয়েশা' রাখবেন। তারপরই তাদের বিয়ে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঐশ্বরিয়া রাই যখন আয়েশা রাই হয়ে আমার পাশে থাকবেন, তখন সেটা দেখে সত্যিই মজা লাগবে।

মুফতি আবদুল কাভি, যিনি মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন, এর আগেও রাখি সাওয়ান্তের বিষয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছিলেন যে, রাখি সাওয়ান্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করেছেন, যার পরে তিনি তার নাম ফাতিমা রেখেছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই ধরনের মন্তব্যে নেটপাড়া তোলপাড় হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মৌলভি মুফতি আবদুল কাভির এমন ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার অধিকার কতটা যুক্তিযুক্ত? একইসাথে, এই মন্তব্যের পর ঐশ্বরিয়া রাই বা অভিষেক বচ্চন এর প্রতি তাদের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission