বিয়ে করলেন ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা, পাত্রী কে?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৭:১১ পিএম


বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান, পাত্রী কে?
বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে নীরব ছিলেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নতুন কোনো কাজ না আসায় দর্শকদের মধ্যে ছিল গভীর অপেক্ষা। তবে হঠাৎ করেই আজ ২ ডিসেম্বর ব্যক্তিগত সুখবর জানিয়ে চমকে দিলেন ‘বড় ছেলে’ খ্যাত এই নির্মাতা। জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।

594138289_1454490096034051_1131197191499581518_n

বিজ্ঞাপন

জানা গেছে, কনের নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

আরও পড়ুন

সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission