মানুষের যে ভুল ধারণা ভাঙলেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৪ পিএম


মানুষের যে ভুল ধারণা ভাঙলেন শহিদ কাপুর
শহিদ কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শহিদ কাপুর সম্প্রতি পাঞ্জাব ফার্স্ট ভয়েস পডকাস্টে নিজের পরিবারিক জীবন এবং অভিনয় যাত্রা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। শহিদ জানালেন, তার বাবা-পাঙ্কজ কাপুর ও মা-নীলিমা আজিমের বিচ্ছেদের কারণে তার অভিনয় জীবন কোনভাবেই প্রভাবিত হয়নি। খবর বলিউড হাঙ্গামার।

বিজ্ঞাপন

শহিদ বলেন, মানুষ ভাবেন আমি পাঙ্কজ কাপুরের ছেলে বলেই অভিনেতা হয়েছি। কিন্তু আমার বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছিল আমি মাত্র তিন বছর বয়সে। আমার বাবার সঙ্গে বেশি সময় কাটেনি, তাই কেউই জানত না আমি তার ছেলে। আমি কখনোই তার নাম ব্যবহার করি নি। আমি মা-র সঙ্গে থাকতাম। সব কিছু নিজের পথে এগিয়েছে। আমি কখনো বাবার কাছে সাহায্য চাইনি, আর তিনি কখনো আমাকে কাজ দেওয়ার জন্য ফোন করেননি।

শহিদ আরও জানান, তার অভিনয় জীবনের শুরু কখনো পরিকল্পিত ছিল না। দুইজন অভিনয়শিল্পীর সন্তান হওয়া সত্ত্বেও, তিনি বলেন অভিনয় তার জন্য পূর্বনির্ধারিত পথ ছিল না। কিশোরাবস্থায় তিনি নাচের প্রতি আগ্রহী হন এবং নাচ শেখা থেকে উপার্জনও করতে শুরু করেন। পরবর্তীতে এক বন্ধুর সঙ্গে একটি অডিশনে গেলে পরিচালক তার প্রতি নজর দেন এবং শীঘ্রই তিনি শাহরুখ খান ও রানি মুখার্জি’র সঙ্গে একটি পেপসি কমার্শিয়ালে কাজ পান। এই সুযোগ ছিল তার অভিনয় ক্যারিয়ারের প্রথম বড় ধাপ।

বিজ্ঞাপন

শহিদ বাবার অনুপস্থিতি ও পারিবারিক পরিবর্তনের মানসিক প্রভাবকেও স্মরণ করেন। তিনি বলেন, আমি খুব ছোট ছিলাম যখন আমার মা-বাবা আলাদা হয়। কিন্তু সেই শূন্যতা অনুভব করা যায়। আমি মনে করি অনেকেই এটা বুঝতে পারবেন।

আরও পড়ুন

১৯৮৪ সালে বিবাহবিচ্ছেদের পর, মা নীলিমা আজিম একাই শহিদকে বড় করেন। পরে তার মা রাজেশ খট্টারের সঙ্গে সংসার গড়ে শহিদর ছোট ভাই ইশান খট্টার জন্ম নেন। শহিদ তখন মাত্র সাড়ে তিন বছর বয়সী ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission