আতিফ আসলামের কনসার্টে থাকছে যে ফ্রি সার্ভিস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩১ পিএম


আতিফ আসলামের কনসার্টে থাকছে যে ফ্রি সার্ভিস
আতিফ আসলাম | ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাংলাদেশে কনসার্ট নিয়ে শুরু থেকেই ভেন্যুসহ নানা জটিলতা দেখা দিয়েছিল। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্ট। চলতি মাসেই এ সংগীতশিল্পীর কনসার্ট উপভোগের সুযোগ পাবে দেশের সংগীতপ্রেমীরা।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপতিতে আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নির্দিষ্ট তারিখেই অর্থাৎ ১৩ ডিসেম্বর তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র মেহরীন মৌরী রিসালাত জানান, সব প্রস্তুতি প্রায় শেষের পথে। সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি সুখবরও জানিয়েছেন। কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, দর্শকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছে আয়োজকরা। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট (কুড়িল বিশ্বরোড) থেকে ভেন্যু (পূর্বাচল) বাস চলবে এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকবে।
 
কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেন্যুতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জমকালো এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক শিল্পী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জানা গেছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্টটির আয়োজক মেইন স্টেজ ইনক হলেও এর সহআয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন স্পিরিট অব জুলাই। কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদানের সিদ্ধান্তও নিয়েছে আয়োজকরা।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission