ভিডিও বার্তায় দেশ ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৯ পিএম


ভিডিও বার্তায় দেশ ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন ওমর সানী
ওমর সানী। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

পরিবারের সবাই দেশের বাইরে থাকলেও অভিনেতা ওমর সানী দেশে থেকেই তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তবে ব্যস্ততার ফাঁকে বিরতি নিয়ে দেশ ছেড়েছেন। যাবার আগে দিয়েছেন একটি ভিডিও বার্ত। সেখান থেকে জানা গেল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সেখানে এ নায়ক জানান, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

এরপর প্রায় দেড় মিনিটের একটি ভিডিও আপলোড করে নিশ্চিত করেছেন, ওমরাহ পালনে যাচ্ছেন ওমর সানী।

বিজ্ঞাপন

ভিডিওতে ওমর সানী বলেন, নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন খুব শিগগির ফিরে আসতে পারি। আপনারা দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission