বিজয় দিবসে দূতাবাসগুলোতে দেখানো হবে ‘ওরা ৭ জন’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪২ পিএম


বিজয় দিবসে দূতাবাসগুলোতে দেখানো হবে ‘ওরা ৭ জন’
বিজয় দিবসে দূতাবাসগুলোতে দেখানো হবে ‘ওরা ৭ জন’ | ছবি: সংগৃহীত

খিজির হায়াত খানের নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’ ২০২৩ সালের ৩ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছিল। ছবিটি তখন সমালোচকদের মন জয় করেছিল। এবারের বিজয় দিবসে সরকারিভাবে ছবিটি দেখানো হবে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে। 

বিজ্ঞাপন

এ খবরটি নিশ্চিত করেছেন খিজির হায়াত খান। তিনি বলেন, খবরটি শোনার পর থেকে খুব ভালো লাগছে। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। অপ্রত্যাশিত সুখবরগুলো সব সময় আনন্দ দেয়। একজন নির্মাতা হিসেবে সব সময় চেয়েছি দেশকে তুলে ধরতে।

‘কখনো ফুটবল নিয়ে ছবি করেছি, কখনো আবার দেশপ্রেম। কখনোই প্রতিদান চাইনি। দেশের জন্যই কাজ করতে চেয়েছি সব সময়। সরকারের এমন সিদ্ধান্তে মনে হচ্ছে আমি পুরস্কার পেলাম’- যোগ করেন এই নির্মাতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ওরা ৭ জন’ ছবিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, শিবা শানু, ইমতিয়াজ বর্ষণ, সজিব প্রমুখ।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission