৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ১০:১৫ পিএম


৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার
ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে শুক্রবার (২৬ ডিসেম্বর) আবারও বিক্ষোভের ঘটনা ঘটেছে। রাজ্য বিজেপির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে।

বিজ্ঞাপন

বিজেপি ও সাধু সন্ন্যাসীদের এক প্রতিনিধি দল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে স্মারকলিপি জমা দেয় বাংলাদেশ উপ-দূতাবাসে।

বিক্ষোভ শুরু হয় কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে, যেখানে গেরুয়া কাপড় পরা সাধু-সন্তদের মিছিল উপ-দূতাবাসের দিকে এগিয়ে যায়। বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ মিছিলটি আটকে দেয়।

বিজ্ঞাপন

এরপর শুভেন্দু অধিকারী ও চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে। প্রায় ৩০ মিনিট বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানান, বিভিন্ন হিন্দু সংগঠন ও সাধু-সন্ত সমাজের সঙ্গে বিজেপির এমপি ও বিধায়করা বাংলাদেশের সরকারের কাছে তাদের প্রতিবাদ ও দাবি পৌঁছে দিতে কাজ করছেন।

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা যতই প্রাচীর গড়ে দিক, পুলিশ দিয়ে রাখুক, সরকার ব্যবস্থা না নিলে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন, স্নানের পর তাদের মিশনের সামনে নিয়ে আসব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ এক হাজার সাধু এসেছেন, তিন হাজার নাগা সন্ন্যাসী রয়েছেন। গঙ্গাসাগরের স্নান শেষে আমি সবাইকে বাবুঘাট থেকে এখানে নিয়ে আসব। পুলিশ কমিশনার মনোজ ভার্মার ক্ষমতা ওই দিন দেখা যাবে।

আরও পড়ুন

বিভিন্ন হিন্দু সংগঠন ও সন্ন্যাসীদের এই বিক্ষোভ ও হুমকি আগামী দিনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission