জনপ্রিয় উপস্থাপককে গুলি করে হত্যা, যা জানা গেল 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৩ পিএম


জনপ্রিয় উপস্থাপককে গুলি করে হত্যা, যা জানা গেল 
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেডিও, টিভি উপস্থাপক এবং ডিজে ওয়ারিক স্টক জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। যিনি ‘ডিজে ওয়্যারাস’ নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শহরের জাম্বেসি হাউসের কাছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।  

বিজ্ঞাপন

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ারিকের মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনার দিন জাম্বেসি হাউসের কাছে বাড়ির নিরাপত্তায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির তদারকি করছিলেন তিনি। এসময় তিনজন সশস্ত্র সন্ত্রাসী তার দিকে এগিয়ে আসে এবং তাঁদের মধ্যে একজন সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় আত্মরক্ষার জন্য স্টকের কাছে একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থাকলেও তিনি তা ব্যবহারের সুযোগ পাননি। হামলাকারীরা তার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নেয়নি।

বিজ্ঞাপন

স্টকের বোন নিকোল এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আমাদের পরিবার আজ শোকে স্তব্ধ।

ভাইয়ের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এই খুনের ঘটনায় এক নারীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ওই নারী ওই ভবনের একজন প্রাক্তন ভাড়াটিয়া। ধারণা করা হচ্ছে, ভবনের কমিটি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত নারীসহ অন্যান্য অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জন্ম ডিজে ওয়ারিক স্টকের। ২০০৮ সালে ‘YFM’ রেডিওর মাধ্যমে পরিচিতি পান। পরবর্তীতে ‘5FM’ এবং দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মিউজিক প্রোগ্রাম ‘Live AMP’-এ টানা ছয় বছর উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি ‘The Shady PHodcast’ এবং রিয়ালিটি শো ‘Ngicel’iVisa’-এর সঞ্চালক হিসেবেও অত্যন্ত সফল ছিলেন। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission