তারা কখনোই হাদির আদর্শের হতে পারে না: কনকচাঁপা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪৮ পিএম


তারা কখনোই হাদির আদর্শের হতে পারে না: কনকচাঁপা
কনকচাঁপা। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ওসমান হাদির নাম ব্যবহার করে যারা দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা কখনোই ওসমান হাদির আদর্শের হতে পারে না।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে কনকচাঁপা উল্লেখ করেন, ওসমান হাদি বারবার বলেছেন-আমি আমার শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চাই। তার এই বক্তব্যই প্রমাণ করে, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ছিল ওসমান হাদির চিন্তার কেন্দ্রে। অথচ তাঁর মৃত্যুর প্রতিক্রিয়ায় যেসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটছে, তা সম্পূর্ণভাবে সেই আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেন এই শিল্পী।

সংগীতশিল্পী আরও লেখেন, ওসমান হাদি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সহিংসতার ডাক দেননি; বরং ভালো সংস্কৃতি সৃষ্টি করার আহ্বান জানিয়েছিলেন। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে ধ্বংসাত্মক কার্যকলাপ যারা করেছে, তারা কখনো শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না বলেও মত দেন কনকচাঁপা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গণমাধ্যমের কার্যালয়ে ঢুকে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনার পর সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হলেও ভাঙচুর থামানো যায়নি।

এছাড়া ১৮ ডিসেম্বর মধ্যরাতে একদল হামলাকারী দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা চালায়। তারা ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। লুটপাট ও অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

১৯ ডিসেম্বর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের প্রতিটি তলাতেই ভাঙচুর চালায়। হামলাকারীরা ভবনের নিচের তলায় অগ্নিসংযোগ করে। ব্যাপক তাণ্ডব চালিয়েছে ভেতরের প্রতিটি তলায়। তারা শ্রেণিকক্ষগুলোর সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করেছে। বিশেষ করে তাদের আক্রোশ ছিল বাদ্যযন্ত্রগুলোর প্রতি। এ ছাড়া বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জামও লুটপাট করেছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission