সুখবর দিলেন আসিফ, নবদম্পতির জন্য চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৭ পিএম


সুখবর দিলেন আসিফ, নবদম্পতির জন্য চাইলেন দোয়া
সুখবর দিলেন আসিফ, নবদম্পতির জন্য চাইলেন দোয়া। ছবি: ফেসবুক

ছেলের বিয়ের আনন্দঘন খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত দেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আসিফ আকবর। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আসিফ লিখেছেন, জনাব বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন তাদের পরিবারের নতুন সদস্য। রুদ্র ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন কামনাও করেছেন তিনি। একই সঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন গায়ক।

image

স্ট্যাটাসে আসিফ আরও উল্লেখ করেন, তার বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। ছুটি না পাওয়ায় তিনি বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষার কারণে তিনিও টরন্টোতেই ছিলেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও অনুভূতি প্রকাশ করেন আসিফ।

আরও পড়ুন

সবশেষে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম। গায়কের এই স্ট্যাটাসে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুদ্র-শ্রেয়সী দম্পতি।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission