খালেদা জিয়াকে গান শোনানোর আক্ষেপটা থেকেই গেল ‘পাগল মন’ গায়িকার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩০ পিএম


খালেদা জিয়াকে গান শোনানোর আক্ষেপটা থেকেই গেল ‘পাগল মন’ গায়িকার
খালেদা জিয়াকে গান শোনানোর আক্ষেপটা থেকেই গেল ‘পাগল মন’ গায়িকার। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান।

বিজ্ঞাপন

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপসহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন, আর একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তার স্মৃতি ও অবদান জাতি কোনোদিন ভুলবে না।

তিনি বলেন,  হে আল্লাহ, আমার নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে স্থান দিন এবং তাকে সম্মানিত করুন।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। এমনটাই জানিয়ে ‘পাগল মন’ খ্যাত গায়িকা বলেন, আপনার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি, যার মধ্যে একটি আক্ষেপ আমার আজীবন থেকে গেল। ২০০৩ সালে ২৭ সেপ্টেম্বর, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমি গ্রহণ করেছিলাম জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’। সেই মুহূর্তটি আমার জীবনের এক অনন্য গৌরব।

খালেদা জিয়া গান শুনতে চেয়েছিলেন জানিয়ে দিলরুবা বলেন,  ম্যাডাম, আপনি সেদিন স্নেহভরে বলেছিলেন যে সময় করে তোমার কাছ থেকে ‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’ এই দুটি গান শুনব। আমার দুর্ভাগ্য যে আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সবশেষে তিনি লিখেছেন, ‘আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আর আপনার সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission