ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লোভনীয় প্রস্তাবের জবাবে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
লোভনীয় প্রস্তাবের জবাবে যা বললেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক বিউটি কুইন ও অভিনেত্রী অ্যামি নূর তার রূপ ও গুণের মাধ্যমে মুগ্ধ করেছেন পুরো দেশকে। রূপের সৌন্দর্যেও তিনি পেয়েছেন অসংখ্য প্রেম প্রস্তাব, এমনকি একজন ভিভিআইপি থেকে তৃতীয় স্ত্রীর প্রস্তাবও পেয়ে ছিলেন তিনি। তবে, এই প্রস্তাবকে সরাসরি ফিরিয়ে দিয়েছেন অ্যামি এবং তার এই সিদ্ধান্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটরের পডকাস্টে অ্যামি নূর জানিয়েছেন, মালয়েশিয়ার এক অত্যন্ত প্রভাবশালী ভিভিআইপি তাকে তৃতীয় স্ত্রীর পদে আসীন হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি ছিল চমকপ্রদ-বিলাসবহুল বাংলো, একটি গাড়ি, ১০ একর জমি এবং প্রতি মাসে ৫০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা) ভাতা। কিন্তু সেই প্রস্তাব অ্যামি নূর একেবারে প্রত্যাখ্যান করেন।

এই প্রস্তাবটি এসেছিল ২০১৯ সালে, যখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর এবং তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার জন্য স্পন্সর খুঁজছিলেন। ঐ সময় একজন 'দাতুক' (মালয়েশিয়ার সম্মানসূচক পদবি) তাকে এ প্রস্তাব দেন, যার বয়স ছিল অ্যামির বাবার সমান। তবে, অ্যামি এবং তার মা তাৎক্ষণিকভাবে এটি প্রত্যাখ্যান করেন।

অ্যামি নূর তার মা-কে প্রশংসা করে বলেন, আমার মা খুব শক্তভাবে এ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি আমাকে বিক্রি করতে রাজি ছিলেন না।

অভিনেত্রী বলেন, তিনি চান তার সঙ্গী দায়িত্বশীল এবং আর্থিকভাবে স্থিতিশীল হোক, কিন্তু খুব বেশি ধনী হওয়া বাধ্যতামূলক নয়।

"আর তাকে যদি আয়রনম্যানের মতো দেখতে হয়, ঠিক আছে, তবে দাদুর মতো যেন না হয়," হাসতে হাসতে জানান তিনি।

আরও পড়ুন

অ্যামি আরও বলেন, তিনি কখনো নিজের সম্মান বিক্রি করতে চান না।

"নিজের পরিশ্রমের মাধ্যমে আমি ‘হালাল’ পথে টাকা উপার্জন করতে চাই এবং বাবা-মায়ের সেবা করতে চাই," বলেন অ্যামি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি