ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
অভিনেতা সানি দেওলের ছেলের ও সারা টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের বিয়ে বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে সারার ঘনিষ্ঠ একটি সূত্র।

সারার ঘনিষ্ঠ ওই সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এই গুজবের কোনো ভিত্তি নেই। সারা ও রাজবীরের মধ্যে কখনো দেখাই হয়নি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত। এই ধরনের জল্পনা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও বিরক্তিকর।

মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি, তিনি শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে প্রেম ভাঙার পর সম্প্রতি এই গুঞ্জন রটে। গুঞ্জনের পর ভালোবাসা, সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনা নিয়ে তার আগের এক আলাপচারিতা নতুন করে আলোচনায় এসেছে।

সেখানে বিষয়গুলো নিয়ে মন খুলে কথা বলেছিলেন সারা। ওই সাক্ষাৎকারে তিনি জেন-জি প্রজন্মের কমিটমেন্ট বা অঙ্গীকারের ধরন এবং ঠিক মনে না হলে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোকে কেন ইতিবাচক মনে করেন, তা নিয়ে কথা বলেন।

ভাই অর্জুনের সঙ্গে সানিয়া চান্ধোকের বিয়ের প্রসঙ্গ টেনে সারা বলেন, ‘আমার মনে হয় এটি আমার জন্য দারুণ এক মহড়ার মতো ছিল। এখন আমি বুঝি আমার কী চাই আর কী চাই না।’

সময়ের সঙ্গে নিজের স্বপ্নময় বিয়ের ধারণা কীভাবে বদলে গেছে, তাও জানান তিনি। একসময় জাঁকজমকপূর্ণ আয়োজনের স্বপ্ন দেখলেও এবং প্যাস্টেল রঙের কনে সাজবেন বলে নিশ্চিত থাকলেও, এখন তিনি ছোট পরিসরের বিয়ে পছন্দ করেন।

পাশাপাশি ভাবছেন ঐতিহ্যবাহী লাল রঙের কনে সাজার কথাও। মজার ছলে তিনি যোগ করেন, ‘আমি তুলা রাশির জাতক, খুবই দ্বিধাগ্রস্ত। কে জানে, হয়তো সবুজ রঙও বেছে নিতে পারি!’

সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মতামত তুলে ধরেন সারা। তার মতে, এই প্রজন্ম কমিটমেন্টকে গুরুত্বের সঙ্গে নেয়, তবে কোনো সম্পর্ক ঠিক মনে না হলে তা থেকে সরে আসার বিষয়েও অনেক বেশি প্রস্তুত।

শচীনকন্যা বলেন, আমি দেখেছি অনেকেই বাগদান সেরে ফেলেন, কিন্তু বিয়ের আগে গিয়ে সঙ্গী বা তার পরিবারের আসল রূপ বুঝতে পেরে ভাবেন, ‘‘আমি আর পারছি না’। ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে জেনেও বড় কোনো যাত্রায় নামার চেয়ে মাঝপথে সরে আসাই ভালো। বিয়ের আগেই সরে দাঁড়ানোকে আমি দারুণ একটি পদক্ষেপ মনে করি।

তিনি আরও বলেন, আগের প্রজন্মগুলো নিজেদের পক্ষে দাঁড়াতে বেশি ভয় পেত, অন্যদিকে জেন-জি প্রজন্ম কোনো বিষয় খারাপ দিকে যাচ্ছে আঁচ করতে পারলে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী থাকে।

‘সোলমেট’ ধারণাটি তার কাছে কী অর্থ বহন করে? রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করার ইচ্ছা থাকলেও শব্দটিকে কেবল প্রেম বা রোমান্টিক সম্পর্কের গণ্ডিতে আটকে রাখা উচিত নয় বলে মনে করেন তিনি।

তিন ও পাঁচ বছর বয়স থেকে যাদের চেনেন, সেই ঘনিষ্ঠ বন্ধুদেরই নিজের আসল সোলমেট মানেন সারা। এ প্রসঙ্গে তিনি বলেন, রোমান্টিক সোলমেট আছে বলে বিশ্বাস করতে ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধুরাই শতভাগ আমার সোলমেট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। রাইজিং এশিয়া কাপে ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অবিশ্বাস্য তাণ্ডব চালান তিনি। সূর্যবংশী ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। তার ফিফটি পূর্ণ করতে লেগেছিল মাত্র ১৬ বল; অর্থাৎ পরের ফিফটি (সেঞ্চুরি) করতে তিনি খেলেছেন মাত্র ১২ বল। সেঞ্চুরি পূরণের পথেই তার ব্যাট থেকে আসে ১৪টি বিশাল ছক্কা। তার এই অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাদে দলীয় বিশ্বরেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে ভারত, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতরানের রেকর্ড। সূর্যবংশীর এই বিধ্বংসী ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের পুরোনো তিনটি বড় বিশ্বরেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে দ্রুততম সেঞ্চুরি (২৮ বল): লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেই রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। দ্রুততম দেড়শ (৪০ বল): এর আগে দ্রুততম ১৫০ রানের রেকর্ডটিও ছিল বৈভব সূর্যবংশীর দখলে। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে ১৫০ রান করেছিলেন তিনি। আজ মাত্র ৪০ বলে সেই মাইলফলক স্পর্শ করে নিজের রেকর্ডটিই নতুন করে লিখলেন এই ওপেনার। দ্রুততম ডাবল সেঞ্চুরি (৫২ বল): নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোয়েসের ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডটি আজ অবিশ্বাস্য ব্যবধানে ভেঙেছেন সূর্যবংশী। তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৫২ বলে। আরটিভি/এসআর
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র