ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আইনি ব্যবস্থা নেবেন অপূর্ব, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
আইনি ব্যবস্থা নেবেন অপূর্ব, যা জানা গেল। ছবি: ফেসবুক

শোবিজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে ছড়ানো কিছু ভুয়া ফটোকার্ড সয়লাব সোশ্যাল মিডিয়া। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি, ‘দৈনিক প্রতিবেদন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপূর্বর ছবি ব্যবহার করে বিতর্কিত কিছু রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অভিনেতা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ভুয়া ফটোকার্ডগুলো নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। যার একটিতে লেখা হয়েছে, স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।

অন্য একটি ফটোকার্ডে লেখা, কোথাও স্বাধীনতা নেই। সবসময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?

image

ভুয়া ফটোকার্ড দুইটির বক্তব্য অপূর্বর নয় বলে স্পষ্ট করে জানিয়েছে তিনি। ফটোকার্ডগুলো ফেসবুকে শেয়ার করে এ ধরনের ভুয়া নিউজ ও বিভ্রান্তিকর বিবৃতি তথ্য প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

‘দৈনিক প্রতিবেদন’-এর ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, শুধু অপূর্বর নামেই মিথ্যা ছড়ানো হচ্ছে না, বরং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ দেশের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও কর্মীদের বক্তব্য বিকৃতি করে প্রকাশ করা হয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
‘আদ্-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা’
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী