ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন কোরিয়ার কিংবদন্তি অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
মারা গেছেন কোরিয়ার কিংবদন্তি অভিনেতা। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং-কি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সোমবার (৫ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় সিউলের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ডিভাইন ফিউরি’ খ্যাত এই অভিনেতা। আন সুং-কি প্রায় সাত দশক ধরে ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

দ্য কোরিয়ান টাইমস সূত্রে জানা যায়, তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন এবং গত সপ্তাহে খাবার সময় শ্বাসরোধের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৫৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্র ভুবনে পা রেখে আন তার দীর্ঘ অভিনয় জীবন কেলেঙ্কারিমুক্ত থাকার জন্য চলচ্চিত্রপ্রেমী এবং সহকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

আনের মৃত্যুতে তার আর্টিস্ট কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, আন সাং-কি ছিলেন এমন একজন শিল্পী, যিনি নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ ও অবিচল নিষ্ঠা নিয়ে কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসের সঙ্গে পথ হেঁটেছেন। তার অভিনয় সবসময় মানুষ ও জীবনের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং অসংখ্য কাজের মাধ্যমে তিনি যুগে যুগে দর্শকদের সান্ত্বনা ও আবেগের অনুরণন উপহার দিয়েছেন। তাকে প্রকৃত অর্থেই একজন ‘জাতীয় অভিনেতা’ হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি সহশিল্পী ও শুটিং সেটের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।

মৃত্যুর পর তার শেষকৃত্যের বিস্তারিতও জানানো হয়েছে। শিন ইয়ং-গ্যুন আর্টস অ্যান্ড কালচার ফাউন্ডেশন এবং কোরিয়ান ফিল্ম অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে একটি ফিল্ম ফিউনারেল হিসেবে। অভিনেতা লি জং-জে ও জং উ-সাং তার শেষ যাত্রায় সহচর হবেন।

আরও পড়ুন

শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে সিউল সেন্ট মেরিস হাসপাতাল ফিউনারেল হোমের ৩১ নম্বর কক্ষে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তার শেষ বিদায় অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে আন সুং-কি রেখে গেছেন তার স্ত্রী ও দুই সন্তানকে। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ কোরিয়ান চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়া!
কোরিয়ার বাজারে খুলছে বাংলাদেশের নতুন দুয়ার
পিঁপড়া দিয়ে ডেজার্ট সাজিয়ে বিপাকে দক্ষিণ কোরিয়ান শেফ