ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়া!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম
রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়া। ছবি: এএফপি

আন্তর্জাতিক ম্যাচের সময় বিদেশি রেফারিদের ‘যৌন সেবা’ অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে দেশটির ফুটবল সংস্থা।

এক দশকেরও বেশি সময় আগের এই ঘটনার জন্য শনিবার (৮ আগস্ট) ক্ষমা চেয়েছে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে কেএফএ জানিয়েছে, ২০১৬ সালের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি গোপন অডিট রিপোর্ট সম্প্রতি জনসমক্ষে আসে। সেই রিপোর্ট অনুযায়ী, রেফারিদের সিউলের বিভিন্ন ম্যাসাজ পার্লার ও অ্যাডাল্ট এস্টাবলিশমেন্টে নিয়ে যাওয়া হতো। সংস্থাটির করপোরেট ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পরিশোধ করা হতো।

এই ঘটনাগুলো এক দশক আগের হওয়ায় বর্তমান সংগঠনের অনেকেই বিষয়গুলো নিয়ে অবগত নয়। এমন ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জেটিবিসি জানিয়েছে, কেএফএ ২০১১ এবং ২০১২ সালে একাধিকবার বিদেশি রেফারিদের এই ধরনের সেবা প্রদান করেছিল। যার মধ্যে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১২ লন্ডন অলিম্পিক বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোর সময় এই সুবিধা দেওয়া হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের ২০১৬ সালের একটি তদন্তের উদ্ধৃতি দিয়েছে, যেখানে দেখা গেছে যে কেএফএ ২০১১ সালের মার্চ থেকে ২০১২ সালের মার্চের মধ্যে সাতবার বিদেশি রেফারিদের অনুপযুক্ত বিনোদনের ব্যবস্থা করেছিল। এর মধ্যে ম্যাসাজ পার্লারে ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল, যেখানে ফিয়ের মধ্যে যৌন সেবার খরচও যোগ করা হয়েছিল।

তবে কেএফএ বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে এই ধরণের কোনো অনৈতিক চর্চা বা কর্পোরেট কার্ডের অপব্যবহার সম্পূর্ণ বন্ধ রয়েছে।’ এই কেলেঙ্কারিটি এমন এক সময়ে সামনে এলো যখন দক্ষিণ কোরিয়ার ফুটবল বোর্ড ইতিমধ্যেই একাধিক সংকটে জর্জরিত।

জাতীয় দলের সাবেক প্রধান কোচ হং মিয়ুং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সম্প্রতি পুলিশ সংস্থাটির সদর দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় সন্তানদের যা শেখাচ্ছেন বাবা-মায়েরা