ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।

উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রসঙ্গ তুলে ধরে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা।

‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কঠোর অবস্থান নেয়। একই শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

আরও পড়ুন

এদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে টেলিভিশন চ্যানেলসহ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়ে পড়ছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
স্কয়ার নিয়ে এলো সুলভ মূল্যে প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাস