ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অভিনেত্রীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এতে তার গাড়ির পাশাপাশি এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, দুর্ঘটনার সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করেন তারা। চালক যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।

ঋতুপর্ণা জানান, চালক নিজেই স্বীকার করেছেন, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া জরুরি।

উল্লেখ্য, দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
দীর্ঘ ৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’
দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। অনুষ্ঠানটির ১১তম সিজন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।
দীর্ঘ ৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। 
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি
দুষ্টু কোকিল খ্যাত টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি
বাবাকে হারালেন অভিনেতা সোহম
দীপাবলি উৎসবের আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে কলকাতার টালিউড অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর পরিবারে।
বাবাকে হারালেন অভিনেতা সোহম
আরও পড়ুন
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০