ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

তামান্নার প্রতি মিনিটের পারিশ্রমিক নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
তামান্নার প্রতি মিনিটের পারিশ্রমিক নিয়ে যা জানা গেল। ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া তার নৃত্য দক্ষতায় আবারও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তিনি ‘আজ কি রাত’ গানটি পরিবেশন করে তুমুল উন্মাদনার সৃষ্টি করেছেন।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নাচের জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, প্রতি মিনিটের জন্য তার পারিশ্রমিক দাঁড়িয়েছে এক কোটি রুপি।

দর্শকরা মঞ্চে তাকে সামনে থেকে দেখার জন্য দীর্ঘক্ষণ আগাম টিকিট কিনেছিলেন। তামান্না যখন মঞ্চে উঠলেন, তখন দর্শকরা নাম ধরে চিৎকার, করতালি এবং উল্লাসে পুরো এলাকা মুখর করে তোলেন।

মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতস এবং আরও কয়েকজন শিল্পী। এই পারফরম্যান্সের কারণে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

ব্যক্তিগত জীবনে গত বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবন থেকে থেমে থাকেননি তামান্না। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম
বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদিতি সন্ধ্যা শর্মা। সেই সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শহীদ কাপুরের প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শহীদ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ‘দেবা’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কীভাবে তিনি স্বস্তি পেয়েছিলেন তা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে শহীদের সঙ্গে আমার প্রথম যে দৃশ্যটির শুটিং হয়েছিল, সেটি ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার দৃশ্য। এ ধরনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতাও আমার প্রথম ছিল। স্বাভাবিকভাবেই একজন নারী অভিনেত্রী হিসেবে কিছুটা নার্ভাস লাগছিল। ‘সেটে যাওয়ার পর শহীদ খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেন, তুমি ঠিক আছ, সব ঠিক আছে। যেকোনও সময় অস্বস্তি বোধ করলে আমাকে জানাবে। আমরা শুটিং বন্ধ করে দেব।’ আদিতির ভাষ্য ‘দৃশ্যটির শুটিংয়ের সময় সেখানে শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও আমি উপস্থিত ছিলাম। পরিবেশ এতটাই স্বস্তিদায়ক ছিল যে আমার কোনও অস্বস্তিই হয়নি। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার মতো ছিল। নিজেকেই বলেছিলাম, তাহলে এভাবেও দৃশ্যগুলোর শুটিং হয়!’ অভিনেত্রীর মতে, ‘এ ধরনের দৃশ্যে কাজ করার সময় এমন আচরণ খুব গুরুত্বপূর্ণ। অন্য মানুষটিকে স্বস্তি দেওয়াও জরুরি। এরপর আমাদের বাকি দৃশ্যগুলোও খুব স্বাভাবিক ও সহজ হয়ে গিয়েছিল। কারণ, প্রথম দিকের জড়তা কেটে গিয়েছিল এবং আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল।’ ‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘গজব রাত’-এর শুটিং সেটেও পরিচিতি পেয়েছিলেন আদিতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ওটিটিতেও অনেক কাজ হচ্ছে। কোন কাজ আপনাকে কোথায় পৌঁছে দেবে, তা আগে থেকে বলা যায় না। তিনি আরও বলেন, আমি যখন ‘গজব রাত’-এর শুটিং করছিলাম, তখন অনেকেই ‘ফাইটার’ ও ‘দেবা’ দেখেছেন। সেটে অনেকেই আমাকে ওই কাজগুলোর কথা বলেছেন। তাই কোনও কাজই বৃথা যায় না। ওই চরিত্রগুলোতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। প্রসঙ্গত, ২০২৫ সালে শহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদিতি।   আরটিভি/এসআর          
শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন।
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) মাঝ রাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে
মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া
চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া।
মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া