ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন প্রখ্যাত পরিচালক বেলা তার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
মারা গেছেন প্রখ্যাত পরিচালক বেলা তার। ছবি: সংগৃহীত

হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বিশ্ববরেণ্য পরিচালক।

মঙ্গলবার ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি তাদের শোকবার্তায় জানিয়েছে, আমরা এক অসাধারণ পরিচালককে হারালাম, যার জোরালো রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের প্রতিনিয়ত ভাবিয়েছে। তিনি শুধু তার সহকর্মীদের কাছেই পরম শ্রদ্ধেয় ছিলেন না, বরং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন অত্যন্ত সমাদৃত।

১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া এই নির্মাতা মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র নির্মাণের জগতে পা রাখেন। বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়ে অপেশাদারভাবে কাজ শুরু করলেও দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে তার হাতেখড়ি এবং ১৯৭৭ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।

বেলা তার বিশ্ব চলচ্চিত্রে পরিচিত ছিলেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে। তার ছবির প্রধান বৈশিষ্ট্য ছিল সাদাকালো ফ্রেম, দীর্ঘ শট, হিমবাহের মতো মন্থর গতি আর স্বল্প সংলাপ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘ড্যামনেশন’ ছবিটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায়। তবে ১৯৯৪ সালে সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’ নির্মাণ করে তিনি পুরো সিনেমা বিশ্বকে তাক লাগিয়ে দেন।

আরও পড়ুন

৪৪০ মিনিটের এই ছবিটি আজও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এরপরও নিভৃতে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে চলচ্চিত্রের সাথেই যুক্ত ছিলেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
জবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে প্রতিভা রাণী কর্মকার
বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প