ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

তাদের ‘ভালোবাসার সীমা নাই’

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
তাদের ‘ভালোবাসার সীমা নাই’। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সঙ্গীতের জাদু ছড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন তরুণ শিল্পীরা শেখ সোলায়মান ও রাকিব। অন্যদিকে, দোতারার সুরেলা সঙ্গীতশিল্পী ফাহিমা আহমেদ শিফা তার মিষ্টি সুর দিয়ে শ্রোতাদের মুগ্ধ করছেন। সম্প্রতি, এই তিন তরুণ সঙ্গীতশিল্পী একত্রিত হয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী লুৎফর হাসানের সঙ্গে।

তরিকের সঙ্গীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামের একটি গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির গীতিকবিতা লিখেছেন লুৎফর হাসান নিজেই, যেখানে তিনি বলেছেন, তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই।

গানটির কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান, শেখ সোলায়মান এবং রাকিব। দোতারায় ছিলেন ফাহিমা আহমেদ শিফা। ভিডিও নির্মাণের দায়িত্বে ছিলেন ফারহান আহমেদ রাফাত।

গানটির দৃশ্যায়ন হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। বিশেষ এই লোকেশনে চিত্রায়ণ হওয়া গানের ভিডিওটি প্রথমবারের মতো কোনো জনপ্রিয় প্রজেক্টে ব্যবহার করা হয়েছে।

লুৎফর হাসান জানান,আমরা একই অঞ্চলের সন্তান। একসঙ্গে কাজ করার চিন্তা আগেই ছিল, এখন সেটা বাস্তবায়িত হয়েছে। শিফা দোতারায় অংশ নিলেও, গানটির সবচেয়ে ইউনিক দিক হলো এর লোকেশন, যা আগে কখনো ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন

শেখ সোলায়মান ও রাকিব জানান, লুৎফর ভাই আমাদের এলাকার বড়ভাই। তার লেখা ও সুরে অনেকেই গান করেছেন। আমাদের ইচ্ছে ছিল একসাথে কাজ করার এবং ধ্রুব গুহ দাদার উদ্যোগে তা সম্ভব হয়েছে।

গানটি শিগগিরই ইউটিউবে প্রকাশ হবে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন
আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম
রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শ্রদ্ধা, বাসভবনে তারকাদের ভিড়