ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি। এমনকি সিনেমার শুটিংয়েও এটি পরতে দেখা গেছে তাকে। এত দিন এ নিয়ে নানা আলোচনা হলেও এবার মালাটির রহস্য নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী।

সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘বিহাইন্ডউডস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, তার হাতে থাকা মালাটি রুদ্রাক্ষের। তিরুচিপল্লীর শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দির থেকে তার এক কাজিন মালাটি নিয়ে এসেছিলেন। পরে অভিনেত্রীর দাদার হাত ঘুরে সেটি আসে তার কাছে।

তবে মালাটির সঙ্গে সাই পল্লবীর সম্পর্ক কেবল স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার চিকিৎসাবিদ্যার পরীক্ষার একটি বিশেষ অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর ভারতে ফিরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পরীক্ষায় অংশ নেন তিনি।

সেই পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের মালাটি হাতে নিয়ে প্রার্থনা শুরু করেছিলেন সাই পল্লবী। তার বিশ্বাস, এই মালা তাকে মানসিক শক্তি জুগিয়েছিল এবং পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করেছিল।

হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের এই মালা হাতে নিয়ে প্রার্থনা করতাম। আমার মনে হয়, এর ফলে পরীক্ষায় আমি ভালো ফলও করেছিলাম।”

পরীক্ষার আগে শুরু হওয়া সেই অভ্যাস একসময় নিয়মিত জীবনের অংশ হয়ে যায়। সাই পল্লবীর ভাষায়, “এরপর এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। এমনকি, শুটিংয়ে যাওয়ার সময়ও মালাটি পরে থাকি।”

উল্লেখ্য, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন। পরে ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘ফিদা’-তে অভিনয় করে দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।

বর্তমানে সাই পল্লবীর হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ও. এম.’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ধানুশ, মাম্মুত্তি, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরও পড়ুন
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত