ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অশালীন মন্তব্য করে বিপাকে হানি সিং, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং আবারও বিতর্কের মুখে পড়েছেন। দিল্লিতে এক লাইভ কনসার্টে দর্শকদের উদ্দেশ্যে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন।

এই ঘটনা ঘটে দিল্লিতে নানকু ও করুণের কনসার্টে, যেখানে হানি সিং পারফর্ম করছিলেন। ভিডিওতে দেখা গেছে, শীতের প্রসঙ্গ টেনে হানি সিং রুচিহীন এবং অশ্রাব্য মন্তব্য করেছেন, যা অনেক দর্শক ও অনলাইনে থাকা ব্যবহারকারীদের কাছে অগ্রহণযোগ্য ও অসভ্য মনে হয়েছে।

ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তার এই আচরণকে ‘সস্তা’, ‘সমস্যাজনক’ এবং ‘হতাশাজনক’ হিসেবে কটাক্ষ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন জনপ্রিয় শিল্পী এমন বক্তব্য দিয়ে বড় মঞ্চে পারফর্ম করতে পারেন। কেউ কেউ মনে করছেন, হানি সিং ইচ্ছাকৃতভাবেই বিতর্ক সৃষ্টি করে আলোচনায় থাকার চেষ্টা করছেন।

কিছু মন্তব্যকারীর ভাষায়, সব থেরাপি আর বিরতি কি এই রকম মানুষের ক্ষেত্রে কাজ করে না? আবার কেউ বলেছেন, এমন ভিডিও পরিবারের সামনে দেখানো সম্ভব নয়।

আরও পড়ুন

হানি সিং ক্যারিয়ারের শুরুতে ভাঙড়া ও পার্টি ঘরানার গানের মাধ্যমে শোবিজে খ্যাতি লাভ করেন। ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ একাধিক জনপ্রিয় সিনেমার গানে তার কণ্ঠ ছিল শোনা যায়। এক সময় বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শিল্পীদের মধ্যে ছিলেন তিনি। তবে মাদকাসক্তি ও মানসিক অবসাদের কারণে দীর্ঘদিন আড়ালে থাকেন। ২০২৩ সালে রিহ্যাবের পর সংগীতে ফেরার মাধ্যমে আবারও প্রকাশ্যে আসেন। বর্তমানে তার ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফেরার প্রস্তুতি চলছে এবং তার নতুন অ্যালবাম সম্প্রতি মুক্তি পেয়েছে।

এই ঘটনার পর সমালোচনার মুখে হানি সিং এর ভবিষ্যৎ কর্মজীবনে কী প্রভাব পড়বে তা এখন দেখার বিষয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন