ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নজর কাড়লেন শবনম বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
নজর কাড়লেন শবনম বুবলী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত স্টাইল প্রকাশ করার মাধ্যমে ভক্তদের মাঝেও বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না, যখন এক নতুন লুকের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই নায়িকা।

রোববার (১৮ জানুয়ারি) বুবলী তার ফেসবুক পেজে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একদম ভিন্ন এক গ্ল্যামারাস স্টাইলে দেখা গেছে। ছবিতে বুবলী পরেছেন গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। এর সাথে যোগ করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যা সাদা মুক্তার কাজ ও পালক দ্বারা শোভিত।

বুবলীর মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল হিসেবে তিনি বেছে নিয়েছেন বড় পাথরের লাল দুল, যা তার পুরো সাজের সাথে একদম মানানসই। নানা ভঙ্গিতে পোজ দেওয়ার মাধ্যমে নিজের স্টাইলের ওপর এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নায়িকা, যেখানে ঠোঁটে আঙুল দিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে।

image

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।

আরও পড়ুন

তার এই নতুন পোস্টের পর কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার ফেসবুক পেজের মন্তব্য ঘর। ভক্তরা তার এই আধুনিক সাজের প্রশংসা করছেন এবং তার ফ্যাশন সেন্সকে অনেকেই সেলিব্রেট করছেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।   জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।   এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।  আরটিভি/এসআর  
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী