ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ২৪তম আসরের সমাপনী অনুষ্ঠিত হয়েছে রোববার (১৮ জানুয়ারি)। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আয়োজিত ৯ দিনের এই উৎসব সমাপ্তি ঘটে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে। উৎসবটি রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত হয় এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রেমী দর্শকদের জন্য ছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট এবং আঁলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো। এছাড়া সংগীতশিল্পী আহমেদ হাসান সানি অনুষ্ঠানে মনমুগ্ধকর পরিবেশন করেন।

এবারের উৎসবের সবচেয়ে বড় চমক ছিল এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগ, যেখানে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের ছবি ‘কুরাক’। পিতৃতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতাহীনতা ও অধিকার লঙ্ঘনের বাস্তব ঘটনা নিয়ে নির্মিত এই ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এর আগেও, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতেছিল ছবিটি।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ (আ লোনলি পারসন মনোলোগ)। অন্যদিকে, কাজাখস্তানের সিনেমা ‘আবেল’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ইয়ারলান এবং ইরানি সিনেমা ‘দ্য হাসব্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ফারিবা নাদেরি। সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হন দাস্তান মাদালেভ ও এইজদা আমাঙ্গেলডে।

বাংলাদেশি চলচ্চিত্রেও ছিল নজরকাড়া সাফল্য। বাংলাদেশ প্যানোরামা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ফিপ্রেস্কি জুরির সেরা পুরস্কার জিতেছে মনিরুল হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এ বিভাগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা হয়েছে তানহা তাবাসসুমের ‘হোয়াট ইফ’। এছাড়া ট্যালেন্ট সেকশনে ফার্স্ট রানারআপ হয়েছে উম্মিদ আশরাফ পরিচালিত ‘ধ্যাৎ!’ এবং সেকেন্ড রানারআপ নির্বাচিত হয়েছে আবির ফেরদৌস মুখর নির্মিত ‘ইস্পিতে’।

উৎসবে বিশেষ কিছু সেকশনে বিভিন্ন চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে। উইমেন্স ফিল্মমেকার সেকশনে সেরা ফিকশন ফিল্ম নির্বাচিত হয়েছে পলিনা কোন্ড্রাতেবার রাশিয়ান ছবি ‘ফ্রম স্ক্রেচ’ এবং সেরা প্রামাণ্যচিত্র হয়েছে ‘লিটল সিরিয়া’। চিলড্রেন ফিল্ম সেকশনে বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে চীনের সিনেমা ‘কুইংটন এন্ড কুইহুয়া’।

আরও পড়ুন

এবারের উৎসবে ছিল ভিন্নতা, বিশেষত নতুন ভেন্যু এবং আয়োজনের মাধ্যমে। ঢাকার জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আঁলিয়ঁস ফ্রঁসেজ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কক্সবাজারের লাবণী ও সুগন্ধা পয়েন্টেও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এই উন্মুক্ত প্রদর্শনী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

উৎসবের সমাপনী বক্তব্যে ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুজতবা জামাল ঘোষণা দেন, আগামী আসর ২০২৭ সালের ৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যা হবে উৎসবের রজতজয়ন্তী বা ২৫তম আসর।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
বলিউডের ‘বাদশাহ’খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ ৬১ বছরে পা রাখলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা। টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’র মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে ‘কিং অব রোমান্স’ হিসেবে পরিচিতি পান শাহরুখ। তবে রোমান্টিক চরিত্রের বাইরেও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ করেছেন যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। প্রতি বছর জন্মদিনে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত। ব্যক্তিজীবনে স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সময় কাটান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, বিনয়ী আচরণ ও পরিবারের প্রতি ভালোবাসার কারণেও ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন পেরিয়ে আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাহরুখ খান। ৬১ বছর বয়সে এসেও অভিনয় ও তারকাখ্যাতিতে সমান উজ্জ্বল বলিউডের এই ‘বাদশাহ’। আরটিভি/এসকে
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
আরটিভিতে আজ যা দেখবেন 
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
স্তন ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রী হিনা খানের। কিন্তু স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকেই হঠাৎ এই সিদ্ধান্ত নেন তিনি, যাতে সম্মতি দেন প্রেমিক রকি জয়সওয়ালও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ে। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন হিনা। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। তখন তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। বিয়ে বিষয়ে হিনা বলেন, এটি ছিল একেবারেই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। আমরা বিষয়টি পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরেরও বেশি। এখন মনে হয় ১৩-১৪ বছর হয়ে গেছে। বিয়ের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শারীরিকভাবে আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন তাকে বলেছিলাম, হয় তুমি জীবনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকে বিয়ে করো। কারণ আগামীকাল কী হবে, তা আমি জানি না। অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ে কি সত্যিই মাত্র ১৫ মিনিটে সম্পন্ন হয়েছিল? উত্তরে হিনা বলেন, আসলে তারও কম সময়ে। হিনা জানান, শারীরিক অসুস্থতা ও ভবিষ্যতের অনিশ্চয়তাই তাকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার ভাষায়, আমি জানি না কী হতে যাচ্ছে। সত্যি বলতে, এই অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো বিয়েটা করে ফেলি। সে বলেছিল, ঠিক আছে। তার কখনো কোনো আপত্তি ছিল না। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় হিনা খান ও রকি জয়সওয়ালের। ধারাবাহিকে অক্ষরার চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি যুক্ত ছিলেন প্রযোজনা বিভাগের সঙ্গে। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর থেকে স্তন ক্যানসারের সঙ্গে হিনার লড়াইসহ নানা সময়ে একে অপরের পাশে থেকেছেন এই জুটি। দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের জুনে বিয়ে করেন তারা। বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার একটি নিজস্ব পৃথিবী গড়ে তুলেছি।  আমাদের ভিন্নতাগুলো মুছে গেছে, হৃদয় এক হয়েছে। এমন এক বন্ধন তৈরি হয়েছে, যা বহু জীবন ধরে টিকে থাকবে। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে আমাদের মিলন চিরস্থায়ী হলো। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই। আরটিভি/এসআর
স্তন ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
আরটিভিতে আজ যা দেখবেন 
রোববার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
শিল্পকলায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী স্থগিত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সৈকতে ওপেন স্ক্রিনিং