ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইলিয়াস কাঞ্চনের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
ইলিয়াস কাঞ্চনের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বেশ কিছুদিন ধরে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে আছেন। দ্বিতীয় দফায় তার কেমোথেরাপি চলছে। এ থেরাপি চলবে আগামী মে মাস পর্যন্ত। এরপর জার্মানিতে নিয়ে গিয়ে একটি ভ্যাকসিন দেওয়া হবে।

এরপর যদি তার শরীর অনেকটা ঠিকঠাক হয়ে যায় তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানালেন নিরপদ সড়ক চাইয়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও আশায় বুক বেঁধে আছেন যে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। চিত্রনায়িকা চম্পা বলেন, কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে তার পরিবারের কাছে ফিরতে পারেন।

চিত্রনায়িকা শাবনাজ বলেন, কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব। পাশাপাশি নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি যুগের পর যুগ যে আন্দোলন করে গেছেন তা প্রজন্মের পর প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়েই থাকবে। আমি তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

চিত্রনায়িকা পপি বলেন, কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। নানা সময়ে তার কাছ থেকে নানা পরামর্শ নিয়েছি। নিঃসন্দেহে তিনি ভালো মনের একজন মানুষ। এমন একজন মানুষ আজ জীবন নিয়ে যুদ্ধ করছেন। তার এ যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায় এ দোয়াই করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন- এমনটাই চাওয়া।

আরও পড়ুন

মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন এটাই আমাদের প্রত্যাশা। তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ এবং একজন গুণী অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন, রেখে গেলেন যে আবদার
দেশে ফিরে যা জানালেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন
দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, তবে...
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন?